২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকর্মী গ্রেপ্তার, থানায় বোমা হামলা

হরতালের আগের রাতে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 02:56 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

মঙ্গলবার রাতে এ হামলার পর পুলিশ আরো দুজনকে গ্রেপ্তার করেছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে নগরীর উপশহরে পুলিশ টহল দেয়ার সময় কয়েকজন যুবক বোমা হামলা করে।

এতে মুনির হোসেন নামে এক কনস্টেবল আহত হন।

এরপর ওইস্থান থেকে রাজশাহী মেডিকেল কলেজের ৫ম বর্ষের দুই ছাত্র মুশফিক জাহান (২৫) ও সেলিম রেজাকে (২৫) গ্রেপ্তার করা হয়।

ওসি আরো বলেন, দুই ছাত্রকে গ্রেপ্তারের পর রাত ৮টা ২০ মিনিটে থানার পূর্বপাশের সীমানা প্রাচীরের বাইরে থেকে ভেতরে পাঁচটি হাতবোমা নিক্ষেপ করা হয়।

এতে ফিরোজ উদ্দিন ও দবির উদ্দিন নামে দুই কনস্টেবল আহত হয়েছেন। একটি বোমা ফিরোজ উদ্দিনের পেটে এসে সরাসরি আঘাত করে।

আহত তিন কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর রাত সাড়ে টার দিকে পুলিশ আরো দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, বলেন ওসি।