চাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মঙ্গলবার ট্রাকটরের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার এক সহপাঠী।
নিহত মো. নাজমুল হাসান তনু (১২) ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে স্থানীয় নজরুল ইসলামের ছেলে।
আহত মো. সাঈদকে ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, নাজমুল হাসান তনু ও তার সহপাঠী মো. সাঈদ সাইকেলযোগে ভাটিয়ালপুর থেকে ফরিদগঞ্জ উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাচ্ছিল।
পথে একটি ইটবোঝাই ট্রাক্টর তাদের সাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার সময় তনুর মৃত্যু হয়।
পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
