২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, চালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 10:07 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার দুপুর দেড়টায় সলপ স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালকের সহকারী ও এক শ্রমিক গুরুতর আহত হন। 

নিহত সাইফুল ইসলাম (৫০) শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনটি ‘অরক্ষিত’ রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটি দুমড়েমুচড়ে পাশের খাদে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক সাইফুল নিহত হন, বলেন এসআই শরিফুল।