নোয়াখালীতে ১০ বিএনপি-জামায়াত কর্মী আটক
নোয়াখালীতে নাশকতার আশংকায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির চার এবং জামায়াত-শিবিরের ছয় জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ বলেন, আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
