২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

পাঁচদিনের মাথায় ছয় বাংলাদেশি শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহরাব হোসেন তাদের গ্রহণ করেন।

এরা হল বিলোনিয়া সংরগ্ন উত্তর বাউরখুমা এলাকার মোহাম্মদ সোহেল (৮), মোহাম্মদ নয়ন (৮), মোহাম্মদ বাবু (৮), নাজমা আক্তার (৯), সালমা আক্তার (৫) ও মোহাম্মদ শিমুল (৮)।

লে. কর্নেল সোহরাব হোসেন বলেন, তাদের নিজ নিজ অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে বিলোনিয়া সীমান্তের ২১৬০/৫ নম্বর পিলারের কাছে খেলার সময় ভারতীয় পুলিশ ও বিএসএফ ওই ছয় শিশুকে ধরে নিয়ে যায়।

এরপর ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এরপর শুক্র ও শনিবার বাংলাদেশে ছুটি এবং শনি ও রোববার ভারতে ছুটি থাকায় সোমবার তাদেরকে ফেরত আনা হয়।