নারায়ণগঞ্জে গলিত লাশ
নারায়ণগঞ্জ শহরের বরফকল খেয়াঘাট এলাকা থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে পাওয়া লাশটি পুরুষ না নারীর সেটা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
শীতলক্ষ্যা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, নিহতের শরীরে কোন বস্ত্র ছিল না এবং মাংস পঁচে গলে গেছে। এ কারণে লাশটি উদ্ধারের সময় শুধু হাড়গোড় উদ্ধার করা সম্ভব হয়েছে।
লাশটি নদী থেকে বরফকল ঘাটে ভেসে এসেছে বলে ধারনা করছে পুলিশ।
অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
