২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 08:42 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার ভোরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই পথচারী বাসাচাপা পড়েন।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে একটি দ্রুতগামী কোচের নিচে চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে মামলা হয়েছে।