বান্দরবানে আগুনে পুড়লো ১৮টি ঘর
বান্দরবানের আলীকদম উপজেলায় সাতটি দোকানসহ ১৮টি বসত ঘর আগুনে পুড়ে গেছে।
“স্থানীয় জনগণ ও সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”
আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দীন জানান, আগুনে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
