২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

নিহত মনি গাউছ (৪৬) উপজেলার মেঘদাইর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।

কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, রোববার রাত পৌনে ৩টায় মেঘদাইর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।  এতে ঘটনাস্থলে ডাকাত মনি গাউছ নিহত হন।

ঘটনাস্থল থেকে ১টি রিভলবার, ১টি পাইপগান, ১টি রামদা, ৩টি ধারালো কিরিচ, ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ এবং ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

মনি গাউছের লাশ কচুয়া থানায় নেয়া হয়। ওসি জানান, তার বিরুদ্ধে কচুয়া থানায় ৩টি ডাকাতি মামলা রয়েছে।