২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়িতে বাবাকে খুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ছেলের কুঠারের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার সকালে উপজেলার দেওটি ইউনিয়নের পতিশ গ্রামে নূর মোহাম্মদকে তার ছেলে মাহবুব আঘাত করলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেওটি ইউনিয়ন পরিষদের সদস্য মীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, “পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুব তার বাবাকে কুঠার দিয়ে আঘাত করে।”

গুরুতর অবস্থায় নূর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ির থানার ওসি হুমাযুন কবির বলেন, ঘটনার পর থেকে মাহবুব পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।