২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে আ. লীগ নেতাকে হত্যার হুমকি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার রাতে মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খার বাড়িতে দুজন অপরিচিত যুবক কাফনের কাপড় রেখে যায় বলে পু্লিশের কাছে মৌখিক অভিযোগ করেন ওই চেয়ারম্যান।

যুবকরা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে সন্দেহ করছেন তিনি।

আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭ টার দিকে মোটর সাইকেল যোগে কয়েকজন বাড়ির পাশে অবস্থান নেয়। তাদের দুজন এসে বাড়িতে একটি ব্যাগ রেখে যায়, যার ভিতর কাফনের কাপড় ও একটি চিরকুট ছিল।”

চিরকুটে লেখা রয়েছে, “তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। সময় থাকতে তওবা পড়ে সঠিক পথে চল..” ইত্যাদি কথা। শেষে লেখা আছে ‘মরহুম আজিজুল হক খাঁ’।

কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, তারা চেয়ারম্যানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ পেয়ে তদন্ত করছেন।