২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালরাত্রি’ পালন করবে সেক্টর কমান্ডার্স ফোরাম

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে স্মরণ করে সেই রাতে ‘কালরাত্রি’ কর্মসূচি পালন করবে সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

২৫ মার্চ রাত সোয়া ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন বেদীতে এই কর্মসূচি পালন করা হবে।

রোববার সেক্টর কমান্ডার্স ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আল-বদর, আল-শামসদের ঘৃণা ও ধিক্কার জানাতে এবং মানবতাবিরোধী অপরাধের বিচার বেগবান করার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

“বাঙালির স্বাধীনতার অধিকার স্তব্ধ ও বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার যে উদ্দেশ্য নিয়ে তারা গণহত্যা চালিয়েছিল তার একটি নিদর্শন দেয়া হবে সেখানে।”

এছাড়া সেখানে দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা, প্রামাণ্যচিত্র ‘অপারেশন সার্চ লাইট’ প্রদর্শন ও মোমবাতি প্রজ্বলন করা হবে।