২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগের মুখে অর্থমন্ত্রীর একান্ত সচিবকে বদলি

ছাত্রজীবনে ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার কয়েক দিনের মাথায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ আবুল হাসানকে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আবুল হাসানকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক হিসাবে বদলি করা হয়।

অর্থমন্ত্রীর এই পিএস জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা ছিলেন বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ১১ উপ সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব মো. আকতারুজ্জামানকে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের একান্ত সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।