কোম্পানীগঞ্জে হাতবোমা উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সিরাজপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে মোহাম্মদীয়া ব্রিকস ফিল্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, হাতবোমাটি দেখে মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের ম্যানেজার বেলায়েত হোসেন পুলিশে খবর দেন। পুলিশ বোমাটি থানায় এনে পানিতে ডুবিয়ে রেখেছে।
