২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ব্রাহ্মণবাড়িয়া যাবেন প্রধানমন্ত্রী

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে সোমবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সোমবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী রওনা হবেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সুলতানপুর ইউনিয়ন পরিদর্শন করবেন। পরে চিনাইর ডিগ্রি কলেজে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করবেন ত্রাণ।

শুক্রবার ১৫ মিনিটের টর্নেডোতে অন্তত ২৪ জন মারা গেছে। লণ্ডভণ্ড হয়ে গেছে ২০টি গ্রাম।

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দেয়ার জন্য ইতোমধ্যে চারটি দল কাজ করছে। তারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেড় হাজার জনের তালিকা তৈরি করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।