২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের লোকজনের পিটুনি প্রকৌশলীকে

কথামতো বিলে স্বাক্ষর না করায় এক প্রকৌশলীকে পিটিয়ে আহত  করার অভিযোগ উঠেছে খাগড়াছড়ির রামগড় পৌর মেয়রের বিরুদ্ধে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শনিবার এ হামলায় আহত রামগড় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় টিটন দাশ বাদী হয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. শাহজাহান রিপনসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে রামগড় থানার ওসি বেলাল উদ্দিন চৌধুরী বলেন, বাজারের শেড নির্মাণ প্রকেল্পর কাজ না করেই মেয়রের কথামতো বিলে স্বাক্ষর করতে অসম্মতি জানান টিটন দাশ।

এরপর ওই প্রকৌশলীকে তার বাসায় গিয়ে মেয়রের লোকজন মারধর করে এবং পৌর কার্যালয়ে নিয়ে আসে। সেখানে দ্বিতীয় দফায় লোহার রড ও চেয়ার দিয়ে আবারো পিটিয়ে রক্তাক্ত করে আটকে রাখে। 

পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করে এবং রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ যুবলীগ নেতা সুমন বড়ুয়াকে আটক করেছে।

এ ব্যাপারে মেয়র কাজী মো. শাহজাহান রিপন ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।