নিয়োগের দাবিতে নার্সদের বিক্ষোভ
নতুন তৈরি করা পদসহ সব শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডিপ্লোমা পাস করে চাকরির অপেক্ষায় থাকা নার্সরা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন’- এর ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করে।
পরে পথসভায় নার্সনেতারা চাকরিতে নিয়োগে বয়সসীমা আগের মতো ৩৬ করার দাবি জানান।
তারা বলেন, ২০০৯ সালের ১৯ জুন ওসামানী মিলনায়তনে ‘উত্তম নার্সদের স্বরণপদক বিতরণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্যপদে পাঁচ হাজার নার্স নিয়োগের ঘোষাণা দেন। কিন্তু ঘোষণার চার বছর পরও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন।
২৯ মার্চের মধ্যে ওই ঘোষণা বাস্তাবায়ন না হলে ৩০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালনের ঘোষণা দেন নার্সনেতারা।
সংগঠনের মহাসচিব মো. আবুল ফজল বলেন, “নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আমরা আমরণ এবং আত্মাহুতি কর্মসূচি দিবো।”
