সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশকে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
“একেকটি বিদ্যুৎকেন্দ্র তৈরিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়। আমরা মনে করি, যারা এ অপকর্ম করেছে তারা এলাকায় বিদ্যুৎ ও সেচ ব্যবস্থা সম্প্রসারিত হোক তা চায় না। তারা দেশের শত্রু জনগণের শত্রু।”
“এই শত্রুদের শাস্তি নিশ্চিত করে প্রমাণ করা হবে, বাংলাদেশ কোন সন্ত্রাসীদের অভায়ারণ্য নয়, হতে দেয়া হবে না”, যোগ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
দুপুরে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তিনি সার্কিট হাউসে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী আরো বলেন, দেশের সব এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি শান্ত ও সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যারা হিংসাত্মক কাজে লিপ্ত হবে সরকারের পক্ষ থেকে তাদের দমন করা হবে। যারা ইতোমধ্যে ধ্বংসাত্বক কর্মকান্ড পরিচালনা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।
বিকেলে মহীউদ্দীন খান আলমগীরের ক্ষতিগ্রস্ত কানসাট পল্লী বিদ্যুৎ সমিতি উপকেন্দ্র ও পর্যটন মোটেল পরিদর্শন করার কথা।
এ রায় প্রত্যাখ্যান করে সারাদেশে জামায়াত-শিবির কর্মীরা তাণ্ডবের মধ্যে কানসাটের পল্লী বিদ্যুত উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। কানসাটের বিদ্যুৎ উপকেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন রয়েছে এলাকার বাসিন্দারা। সেচ দেয়া যাচ্ছে না হাজার হাজার হেক্টর জমিতে।
