২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে আগুনে পুড়ল ১৪টি ঘর

লালমনিরহাট সদর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি বসত ঘর।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:56 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

শনিবার গভীর রাতে উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড হয়।

গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  রাত ২টার দিকে গ্রামের ইসলাম হোসেনের গোয়াল ঘরে দেয়া মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

এতে ৫টি পরিবারের ১৪টি বসত ঘর পুড়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।

লালমনিরহাট দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি ঘরে থাকা গরু, ছাগল, ধান, চালসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না বলে জানান দমকল বাহিনীর এ কর্মকর্তা।