সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
নিহত মো. সোবাহান (৪৮) পিরোজপুরের পার্বত্যপুর গ্রামের এবং মো. রশিদুল (২৯) রাজশাহী জেলার বাগমারা গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় ভোর সোয়া চারটার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
