২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু

সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল সড়কে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টায় যান চলাচল শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এলাকায় গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

তিনি এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের জন্য চার লাখ টাকা এবং এক টন গম বরাদ্দ করেছেন।

হাতাহাতির ঘটনা নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতেহপুর ও চিকনাগুল ইউনিয়নের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একশ’রও বেশি লোক আহত হয়। এরপর থেকে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে এ সংঘর্ষের পর জৈন্তাপুর থানার ওসি আবদুল জলিলকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দায়িত্বে অবহেলার কারণে আব্দুল জলিলকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।