রোহিঙ্গা জঙ্গি সালা-উলকে হেফাজতের আবেদন
কক্সবাজারে আটক রোহিঙ্গা জঙ্গি হাফেজ সালা-উল-ইসলামকে হেফাজতে নেয়ার আবেদন করেছে পুলিশ।
শনিবার কক্সবাজার সদর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করে।
পুলিশ জানিয়েছে, কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিলুফার শিরিন এ আবেদনের শুনানির জন্য দিন রাখেন আগামী বুধবার (২৭ মার্চ)।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত শিবিরের তাণ্ডব, পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলা তাকে আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের একটি মাদ্রাসা থেকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ নেতা হাফেজ সালা-উল-ইসলামকে (৪০) আটক করা হয়।
সালা-উল-ইসলাম মিয়ানমারের মংডু শহরের প্রয়াত নেজাম উদ্দিনের ছেলে।
