দিনাজপুরে ভায়াগ্রা ও ইনজেকশন জব্দ
দিনাজপুরের হাকিমপুর-ঘোড়াঘাট সড়কে অভিযান চালিয়ে কয়েকপ্রকারের নেশার বড়ি ও ইনজেকশন আটক করেছে বিজিবি।
দিনাজপুরে ৪০ ব্যাটালিয়ন শনিবার এ অভিযান চালায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে গোপন সংবাদ পেয়ে ডুগডুগি এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে বিজিবি।
এ সময় চোরকারবারিরা পালিয়ে গেলেও তিনটি ব্যাগ ফেলে যায়।
ওই ব্যাগ থেকে ভারতে প্রস্তুত এক হাজার ৩৬০টি ভায়াগ্রা বড়ি, দুইশ সেনেগ্রা বড়ি এবং এক হাজার লিপিজেটিক ইনজেকশনসহ বেশকিছু সিটিগোল্ড ইমিটেশন উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
