সিলেটে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত শতাধিক
হাতাহাতির ঘটনা নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে একশ’রও বেশি লোক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকনাগুল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুপুর থেকে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় স্থানীয় চিকনাগুল বাজারের দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জৈন্তাপুর থানার ওসি আবদুল জলিল বলেন, শুক্রবার বিকালে গাড়িভাড়া নিয়ে ফতেহপুর ইউনিয়নের দুইযাত্রীর সঙ্গে চিকনাগুল ইউনিয়নের এক গাড়ি চালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতেহপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন চিকনাগুল বাজারে এসে হামলা চালায়।
ফহেতপুর ইউনিয়নের কয়েকহাজার লোক চিকনাগুল বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
তারা বাজারে পাশে অন্তত ২০টি বাড়িতে এবং আগুণ দেয় এবং দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে।
আগুন দেয় প্রায়াত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমানের বাড়ি ও হাবিবনগর চা বাগানের বাংলোতে। পোড়ানো হয় বাংলোতে রাখা এক অতিথির গাড়ি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
