নেত্রকোনায় তরুণীকে ধর্ষণ
নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে চাঁনগাও ইউনিয়নের আলীয়াপুর গ্রামে ধর্ষণের ঘটনার পর তরুণীর (১৮) পরিবার অভিযোগ করে। এরপর রাতেই ইমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। ইমরান ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মদন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শনিবার মেয়েটি নিজে বাদী হয়ে মামাতো ভাই সাইফুল্লাহসহ চারজনের নাম উল্লেখ করে মদন থানায় একটি মামলা করেছেন। বাকি তিন আসামি হলেন ইমরান, মাসুম ও তাপস।
এরপর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সাইফুল্লাহ (মেয়েটির মামাত ভাই) ডেকেছে বলে কৌশলে ইমরান মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এরপর স্থানীয় মতি মিয়ার ছেলে মাসুম (২০) ও মালেক মিয়ার ছেলে তাপস (১৯) তাকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে মাসুম তাকে ধর্ষণ করে।
