২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আট মণ জাটকা আটক

চাঁদপুরে থেকে আট মণ জাটকা আটক করেছে নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার দুপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন জানান, দুপুরে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায়। অভিযানে এ জাটকা আটক করা হয়।

আটক জাটকা এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।

মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।