২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক্টরের সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই কলেজছাত্রী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হন তিনজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝলমলিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মেসপাড়া গ্রামের নগেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে আদরী রানী (১৯), ছোটসেনবাগ গ্রামের শাজাহান আলীর মেয়ে নাছিমা খাতুন (১৯) ও নাটোরের কাজীপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে তানিয়া (৭)।

আদরী ও নাছিমা পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি মির্জা আবদুস সালাম বলেন, পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রীবাহী ভটভটির (শ্যালোইঞ্জিন চালিত যানবাহন) সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাক্টরের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।