২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে দুই স্বর্ণ ‘চোরাকারবারী’ আটক

স্বর্ণ চোরাচালানের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নৈশকোচ থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এ সময় অন্তত দুইশ’ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ জানিয়েছে।

বিকালে র‌্যাব-১১ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সাব্বির আহম্মেদ বলেন, র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত আড়াইহটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে বিভিন্ন বাসে তল্লাশি চালিয়েছে।

এ সময় ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-৪১০৪) তল্লাশিকালে বিশ্বরূপ চৌধুরী ওরফে মান্নার কাছ থেকে ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এই স্বর্ণের মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা বলে তিনি জানান।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, শুক্রবার দুপুরে মান্নার সহযোগী নান্টু কুমার ঘর র‌্যাব-১১ কার্যালয়ে গিয়ে তিন লাখ টাকা দিয়ে মান্নাকে ছাড়ানোর চেষ্টা করেন। ওই সময় তাকেও আটক করা হয়।

তিনি বলেন, দুইজনই স্বর্ণ চোরাচালানের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে সোনা চোরাচালান করে আসছিলেন।