২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিলাবৃষ্টি, রবিশস্য ক্ষতিগ্রস্ত

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে শুক্রবার বিকালে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 01:07 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, বিকাল ৫টার দিকে শিলাবৃষ্টিতে নহাটার অন্তত ১০টি গ্রামের বোরো ধানসহ বেশকিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নহাটা গ্রামের অধিবাসী পান্নু মিয়া বলেন, প্রায় আধঘণ্টা স্থায়ী এ শিলাবৃষ্টি চলাকালে ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের বরফ পড়েছে।

এতে নহাটা, বাটাজোড়, ইন্দ্রপুর, দরিশালদাহ, নারানদিয়া, ব্যাজড়া, পানিঘাটা, চাকুলিয়া, বেরইল পলিতা মোবারেকপুরসহ ১০টি গ্রামের মাঠে থাকা বোরো ধান, পাকা গম ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

আমের মুকুলেরও ব্যাপক ক্ষতি হয় বলে তিনি জানান।

অনেকের পুরনো টিনের ঘরের চালা শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।