মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে পুলিশের এক নারী কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে আসমানখালী বাজার সংলগ্ন শালিকা গ্রামে এ দুর্ঘটনায় নিহত হন নুসরাত জাহান তানিয়া (১৯)।তিনি উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, ছয় মাস আগে তানিয়া পুলিশ বাহিনীতে যোগ দেন। রংপুরে প্রশিক্ষণ শেষে শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আসেন।
ট্রেন থেকে নেমে এক আত্মীয়ের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে শালিকা গ্রামে চলণ্ড মোটরসাইকেলের চাকায় তার ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
