২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর আদালত চত্বরে আইনজীবীকে মারধর, আটক ৪

আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে একটি মামলার শুনানির সময় অ্যাডভোকেট মীর মোশারফ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী সদর থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, যৌতুকের মামলার বাদি আবুল কালামের বিরুদ্ধে আদালতে শুনানি করছিলেন অ্যাডভোকেট মোশারফ। এ সময় তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন কালাম। দু’জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই আইনজীবীর উপর হামলা চালিয়ে তাকে মারধর করেন তিনি।

কালামের সঙ্গে আরো অন্তত ১০ জন আদালতে গিয়েছিল। তাদেরকে নিয়ে কালাম সৈয়দ মিজানুর রহমানসহ সেখানে উপস্থিত আরো কয়েক জন আইনজীবীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আটক আবুল কালাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা না দিলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হুমকি দেওয়ায় আইনজীবী মোশারফের সাথে তার শুধু কথা কাটাকাটি হয়েছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয় বলে জানান আইনজীবী নুরুল আমিন।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ওসি মোয়াজ্জেম বলেন, অভিযুক্ত কালাম সহ চার জনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে গেছে।