সিডিএ চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাড়লো
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের চুক্তিভিত্তিক মেয়াদের সময় আরও এক বছর বেড়েছে।
আগামী ২৩ এপ্রিল থেকে পরবর্তী এক বছরের জন্য আবদুচ ছালামকে সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয় বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়। ওইদিন তাঁর দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবে।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী আবদুচ ছালামকে সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
তার নিয়োগের মেয়াদ শেষ হবার পর ২০১১ সালে এক আদেশে পরবর্তী দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়।
