ঝিনাইদহে বাস উল্টে আহত ৪০
ঝিনাইদহে একটি বাস উল্টে অন্তত ৪০ জন আহত হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, ফরিদপুর থেকে খুলনাগামী তামিম পরিবহনের একটি বাস কয়ারগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার ব্রিগেড আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
