বৃহস্পতিবার খুলছে মেঘনা ও গোমতী সেতু
যান চলাচলে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু বৃহস্পতিবার খুলে দেয়া হবে।
সংস্কার কাজের জন্য গত ১৫ মার্চ (শুক্রবার) সকাল ৮টা থেকে ২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত সেতু দুইটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজের প্রকল্প কর্মকর্তা মেজর আমীর হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতু দুটির তৃতীয় ও শেষ পর্বের মেরামতকালে এবার ৬৮টি হিঞ্জ বিয়ারিং ও ১০টি এক্সপানশন জয়েন্ট মেরামত করা হয়।
“টানা ছয় দিন বন্ধ রাখার পর বৃহস্পতিবার সকাল ৮টায় সকল প্রকার যানবাহন চলাচলের জন্য সেতু দুটি খুলে দেয়া হবে,” বলেন তিনি।
