ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবারেও ক্লাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালসহ বিভিন্ন কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বুধবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস্ কমিটির সভায় শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ থেকে ৩১ মে ২০১৩ তারিখ পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস হবে।
ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক ও কর্মচারীদের সব রুটের পরিবহন ব্যবস্থা যথারীতি চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
