২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদে বাসের ধাক্কায় ব্যাংক কর্মচারী নিহত

রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম সুভাষ চন্দ্র সরকার (৫৬)। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একজন কর্মচারী ছিলেন।

নিহতের ছেলে রাজিব সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে গুলশানে ব্যাংকের সদর দপ্তরে গিয়েছিলেন তারা বাবা। বিকালে গেন্ডারিয়ার বাসায় ফেরার পথে সায়দাবাদে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

সুভাসকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন এন্ডার প্রাইজের যে বাসটি সুভাসকে ধাক্কা দিয়েছিল, তা তখন চালকের সহকারী চালাচ্ছিল।

ওই সহকারীকে বাসসহ আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানার কাছে পিকআপ ভ্যানের ধাক্কায় মুন্না (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।