২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএস ভবনে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র

বাংলাদেশ পরিসংখ্যান বুরো (বিবিএস) ভবনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

পরিসংখ্যান ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২০০ কি. ওয়াট পিক সোলার প্ল্যান্টটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু আছে এবং গত এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন করছে। এখন পযর্ন্ত এটি দেশের সবচেয়ে বড় সোলার প্রজেক্ট, যার মাধ্যমে পরিসংখ্যান ভবন বাংলাদেশের বৃহত্তম গ্রীণ বিল্ডিংয়ে পরিণত হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর আগে সরকারী পর্যায়ে সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট ছিল কালিয়াকৈরে হাইটেক পার্কে, যার ক্ষমতা ৫৭ কি. ওয়াট পিক। এবং বেসরকারীভাবে সন্দ্বীপে, যার উৎপাদন ক্ষমতা ১০০ কি. ওয়াট পিক।

“এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ছুটির দিনে পাশ্ববর্তী এলাকায় অথবা গ্রীডেও দিতে সক্ষমে।”

গত বুধবার পরিসংখ্যান ভবনে ২০০ কিঃ ওয়াট পিক সোলার সিস্টেম বিদ্যুৎ ইন্সটলেশন সমাপ্তিকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। অচিরেই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে ইনজেন টেকনোলজি লিমিটেড।