২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

নারায়ণগঞ্জে সোমবার রাত থেকে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নিখোঁজ খসরু তালুকদার (৪৫) নারায়ণগঞ্জ নগরীর ৩৩/২ আমলাপাড়া কেসি নাগ রোডে বসবাস করেন। তার গার্মেন্টসের বিভিন্ন সামগ্রী সরবরাহের ব্যবসা রয়েছে।

পুলিশ বলছে, খসরুর অবস্থান শনাক্ত করতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে এ ঘটনায় নগরীতে আবারো আতঙ্ক দেখা দিয়েছে।

সম্প্রতি সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বীর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজের দুদিন পর লাশ উদ্ধার হয়।

এর আগে ব্যবসায়ী আশিকুর রহমান, নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল ও ব্যবসায়ী প্রাণগোবিন্দ সাহা ভুলর লাশ উদ্ধারের আগেও তারা নিখোঁজ হয়েছিলেন।  

খসরুর স্ত্রী মেঘলা তালুকদার বাদী হয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯২২) করেছেন।

এছাড়া নগরীর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানিতেও একটি আবেদন দেন মেঘলা।

আবেদনে মেঘলা তালুকদার বলেন, সোমবার রাত ১১টা থেকে তার স্বামীর দুটি মোবাইল ফোনই বন্ধ থাকায় নিকট আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নেন।

মেঘলা সাংবাদিকদের বলেন, বালুরমাঠ এলাকায় খসরু তালুকদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাতে ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, অভিযোগে পাওয়ার পরই সব স্থানে ম্যাসেজ দেয়া হয়েছে। তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের জিজ্ঞাসা করা হয়েছে।

তার এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে এসআই হারুন বলেন, বাবুল নামে এক লোকের সঙ্গে কথা বলে বালুর মাঠের তার নিজ অফিস থেকে বের হয়েছেন তিনি।