গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় এ দুর্ঘটনায়
নিহত আরমান শেখ (৬) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বোরাইস গ্রামের জাফর শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি বেলায়েত হোসেন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে একটি ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা ধাওয়া করলে ইজিবাইকটি ফেলে চালক পালিয়ে যায়।
