২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে নোয়াখালী হাসপাতালে কর্মবিরতি

বহিরাগতদের হামলার প্রতিবাদে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একঘণ্টার কর্মবিরতি পালন করেন নার্স-ব্রাদার ও কর্মচারীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. রুহুল আমিন সাংবাদিকদের জানান, গত শুক্রবার কিছু বহিরাগত সন্ত্রাসী হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. সিরাজের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।

গুরুতর অবস্থায় সিরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রুহুল আমিন।

সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, নাহলে  বুধবার থেকে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে নার্স-ব্রাদার ও কর্মচারীরা।