২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ৫টি হাতবোমা বিস্ফোরণ, ১টি উদ্ধার

বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেরও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 07:26 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে মল চত্ত্বর এলাকায় দু’টি, সোয়া ১২টার দিকে টিএসসি এলাকায় দু’টি এবং সকালে অমর একুশে হলের কাছে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

অমর একুশে হলের সামনে থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রক্টর।

আমজাদ আলী বলেন, যারা হরতাল ডেকেছে তারাই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়াতেই এসব ঘটনা ঘটাচ্ছে।

দুইদিনব্যাপী হরতালের প্রথমদিন সোমবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে ৭টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুরনো খবর:

ঢাবিতে রাতেও হাতবোমা বিস্ফোরণ