২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে রাতেও হাতবোমা বিস্ফোরণ

বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন সোমবার দুপুরের পর রাতেও বিভিন্ন স্থানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 04:09 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

টিএসসি ও ফুলার রোড এলাকায় রাতে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। দুপুরে হাকিম চত্বরে একটি বোমার বিস্ফোরণ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টা-৯টার মধ্যে টিএসসি ও রাজু ভাস্কর্যের আশপাশের এলাকায় চারটি এবং ফুলার রোড-উদয়ন স্কুলের সামনে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

হরতাল সমর্থকরা ত্রাস সৃষ্টি করার জন্য ক্যাপ্সাসে এসব বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা প্রক্টরের।

এর আগে দুপুরে দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে হাকিম চত্বর এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে যায়।

তবে এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।

হরতালের রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হয়েছে। হরতালের আগের দিন সন্ধ্যায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাড়ির পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।