২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার আশঙ্কায় জাবিতে নিরাপত্তা জোরদার

আশপাশের এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হামলার আশঙ্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আশঙ্কার কথা জানালে আশুলিয়া থানা থেকে আশুলিয়া থানা থেকে এক দল পুলিশ সোমবার রাতে ক্যাম্পাসে অবস্থান নেয়।

আশুলিয়া থানার ওসি বদরুল আলম ক্যাম্পাসে পুলিশ পাঠানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ক্যাম্পাসের পাশের গেরুয়া, ইসলামনগর ও কলাবাগান এলাকা থেকে ছাত্রশিবির, ছাত্রদল ও ছাত্রলীগের একটি অংশ মিলে রাতে ক্যাম্পাসে হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে।

এরপরই ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ তিন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে। তবে ছাত্রলীগ এক বিবৃতিতে দাবি করেছে, পরিত্যক্ত অস্ত্র পাওয়ার পর ওই তিনজনকে ফাঁসানো হয়েছে। 

উপাচার্য সকালে সাংবাদিকদের বলেন, আটককৃতরা ছাত্রলীগের কেউ নয়, তারা অনুপ্রবেশকারী।

উপাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রলীগের একদল কর্মী বিকালে প্রশাসনিক ভবনে ভাংচুর চালায়, উপাচার্য ভবনের সামনে বিক্ষোভও করে তারা।

ওই তিনজনকে মুক্তি দেয়া না হলে প্রয়োজনে রাত থেকে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতা আবদুল কাইয়ুম বিপুল।

প্রয়োজনে ৩৮তম ব্যাচের পক্ষ থেকে আন্দোলনের হুমকিও দেন তিনি। আটক তিনজনের দুজনই ৩৮তম ব্যাচের শিক্ষার্থী।

পুরনো খবর:

জাহাঙ্গীরনগরে হল থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩  
জাবিতে ‘শিবিরের’ হামলা