২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে হল থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যারা নিজেদের পরিচয় দিয়েছে ছাত্রলীগ কর্মী হিসাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জাব্বার ও মওলানা ভাসানী হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় সোমবার সকালে পুলিশ দুই হলে অভিযান চালায়।

আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে দুই হলের বিভিন্ন কক্ষ থেকে গুলি ও পিস্তলের পাশাপাশি রামদা, রড ও লাঠিও উদ্ধার  করা হয়। অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয় তিনজনকে।

এরা হলেন- ভাসানী হলের ছাত্র ইংরেজি বিভাগের মোরশেদুর রহমান (৩৮ব্যাচ), ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ইমন আহমেদ (৩৮ব্যাচ) এবং রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র অ্যাকাউন্টিংয়ের আবদুল মাজেদ সিমান্ত (৪০ তম ব্যাচ)।

আটক তিনজন সাংবাদিকদের কাছে নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষী হয়ে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।