২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় আশ্রয়ন প্রকল্পে আগুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আশ্রয়ন প্রকল্পে এক অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের আনন্দঘোনা আশ্রয়ন প্রকল্পে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে দশটি বসত ঘরের সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।