সিরাজগঞ্জে দুর্ঘটনায় গৃহবধূ নিহত
সিরাজগঞ্জ সদরে ইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।
সোমবার এ দুর্ঘটনায় নিহত শাহিদা খাতুন (৩২) সদরের খোকসাবাড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার নুরু ইসলামের স্ত্রী।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কাজিপুর সড়কের শাহানগাছায় একটি যাত্রীবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নুরুল ইসলাম জানান, ছেলের বউকে নিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়া পথে দুর্ঘটনায় পড়েন তার স্ত্রী। হাসপাতালে নেয়ার পথে শাহিদার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।
আহতদের মধ্যে তার ছেলের বউ সোনিয়া খাতুনও রয়েছেন।
