২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৯টি দোকান ভস্মীভূত

জামালপুরের মেলান্দহ উপজেলার একটি বাজারে নয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামালপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 10:06 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার ভোরে উপজেলার ভাবকী বাজারে এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

দমকল বাহিনী দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বাজারের কামাল উদ্দিনের খাবারের দোকানের চুলা থেকে আগুনের সূচনা হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জামালপুর থেকে দমকল বাহিনী গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কম্পিউটার, ফার্মেসি, ডেকোরেটর, খাবারের হোটেল, মনোহারী দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে।