বগুড়ায় মন্দিরে আগুন
বগুড়ার গাবতলী উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আগুনে মন্দিরের দরজা ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় প্রতিমার কোনো ক্ষতি হয়নি।
ওসি হাশমী বলেন, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কাগইল বাজারের ব্যবসায়ী প্র্রাণবন্ধু জানান, গভীর রাতে কাগইল উচ্চ বিদ্যালয়ের পাশের মাকালী মন্দিরে একদল দুর্বৃত্ত আগুন দেয়। আগুন জ্বলতে দেখে লোকজন ছুটে এসে তা নিভিয়ে ফেলে। আগুনে মন্দিরের দরজা ও ভিতরের আসবাবপত্র পুড়ে গেছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা। বসতবাড়ি ও দোকানপাটের পাশাপাশি তাদের হামলার শিকার হয় হিন্দুদের উপাসনালয়ও।
