২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপি নেতার বাসার সামনে থেকে হাতবোমা উদ্ধার

বিরোধীদলীয় জোটের দুই দিনের হরতাল শুরুর আগে রাতে শেরপুরে বিএনপির এক শীর্ষ নেতার বাসার সামনে থেকে হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 05:30 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, রোববার গভীর রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ মো. মাহমুদুল হক রুবেলের গৃদানারায়ণপুরের বাসার ফটক থেকে পরিত্যক্ত একটি  হাতবোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

হরতালের আগের রাতে শহরের নিউমার্কেট এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। গৃদানারায়ণপুরে একটি প্রাইভেটকারে আগুন দেয় তারা।

হরতালের প্রথম প্রহরে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের নারায়ণপুর এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।

শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরা হলেন- জিয়াউল (২৫), নাজমুল (২৫), মোহাম্মদ হৃদয় (২৫). বিল্লাল হোসেন (৫২) ও মোফজ্জল হোসেন (৪৫)।

সকালে হরতালের সমর্থনে শহরের কোথাও কোনো কর্মকাণ্ড দেখা যায়নি।

দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরনের যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাটও খোলা রয়েছে। স্বাভাবিক রয়েছে অফিস-আদালতের কর্মকাণ্ড।

জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।