সীমা বিহার অধ্যক্ষকে গাড়ি দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরকে একটি গাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি অধ্যক্ষর কাছে হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী তাকে একটি গাড়ি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত বছর ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার সময় সীমা বিহারের অধ্যক্ষের গাড়িটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন র্কতৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পক্ষে গাড়ির কাগজপত্র, চাবি ও গাড়ি বুঝিয়ে দেন অধ্যক্ষকে।
